মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা

অবৈধ শ্রমিক লীগের কমিটি দিয়ে ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠনের পাঁয়তারা, আজিজুল হক

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের ব্যানারে একটি অবৈধ কমিটি দিয়ে কুতুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠনের পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল।

(১ জানুয়ারি) শনিবার বিকেলে না’গঞ্জ জেলা শ্রমিক লীগের ব্যানারে এই অবৈধ কমিটি কুতুবপুর ইউনিয়নে শ্রমিক সম্মেলন করেছে।

এদিকে এই অবৈধ কমিটির সম্মেলন এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফতুল্লা থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ব্যানারে একটি অবৈধ কমিটি বেশ কিছুদিন ধরে কুতুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠনের পাঁয়তারা করে চলছে। এই কমিটি সম্পূর্ণ অবৈধ। যে কমিটির কোনো বৈধতা নেই।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই জেলা কমিটিকে অবৈধ বলে বাতিল ঘোষণা করেছেন। কিন্তু কুচক্রী মহল অবৈধ কমিটি নিয়ে ইউনিয়ন কমিটি দেওয়ার জন্য কুতুবপুরে শ্রমিক সম্মেলন করেছে। যে কমিটির অনুমোদন নেই তারা কিভাবে আবার কমিটি দেয়। যদি কমিটি দিতেই হয় তাহলে ফতুল্লা থানা শ্রমিক লীগ ইউনিয়ন কমিটি দিবে। তারা কমিটি দেওয়ার কে। আমরা এই বিষয়টি নিয়ে ভুয়া জেলা শ্রমিক লীগের কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি এই ভুয়া কমিটির লোকদের কাছ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD