শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

আগামী কাল আলীগঞ্জ মাঠে আবাহনী- মোহামেডান প্রীতি ফুটবল ম্যাচ

সংবাদ নারায়ণগঞ্জঃ- মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আবাহনী-মোহামেডানের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে আলীগঞ্জ ক্লাব।আগামী কাল (৩ ফেব্রয়ারি) আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার আবাহনী- মোহামেডান প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে।বাড়তি উন্মাদনা ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে সর্বত্র।

আলীগঞ্জ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও ক্লাবের ফুটবল সেক্রেটারি হাজী মো. রফিকুল ইসলাম শামীম ফুটবলপ্রেমী দর্শকদের জমজমাট এ খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে এ প্রীতি ম্যাচের সভাপতিত্ব করবেন আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও নন্দিত শ্রমিক নেতা কাউসার আহমাদ পলাশ।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বাদল রায়, জনি, রিয়াজ, গাফফার, সাব্বির, নকিব, আরমান আজিজ প্রমুখ।

আরও উপস্থিত থাকবেন, আলীগঞ্জ ক্লাবের সহ-সভাপতি মো.ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল ইসলাম মেম্বার, কোষাধ্যক্ষ হাজী মো. আরিফুল ইসলামসহ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD