শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

আমিনুল ইসলামের বিচার দ্রুত দাবি করছে মহিলা পরিষদ

সংবাদ নারায়ণগঞ্জঃ- ঘুম ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ডা. আমিনুল ইসলামের বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা। (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিব্রতিতে এ দাবি জানান জেলা মহিলা পরিষদ।

বিবৃতিতে মহিলা পরিষদের নেতৃবৃন্দ জানান, স্থানীয় পত্রিকার মাধ্যমে জানতে পারি- নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্টার ডা.আমিনুল ইসলামের ঘুমের ইনজেকশন, নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অবচেতন করে জোরপূর্বক কিশোরীসহ নানা বয়সী রোগীদের ধর্ষন করে আসছিলো।

চিকিৎসকের এমন আচরণ যা সামাজিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। যা চিকিৎসা পেশাকে কলুষিত করছে। চিকিৎসক পেশাকে সমাজে সম্মানহানি করছে। আশা করি এ বিষয়ে সিভিল সার্জন,আরএমও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রশাসনের কাছে ডা. আমিনুল ইসলামের বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জোরদাবী ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। যাতে আরো কোনো চিকিৎসক এ ধরণের আচরণ করতে সাহস না পায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD