শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

ওয়ালটনের নতুন শো-রুমের উদ্বোধন

সংবাদ নারায়ণগঞ্জঃ- সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের দেওভোগ মাদ্রাসা এলাকায় ওয়ালটনের শো-রুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (০১ মার্চ) বিকেলে ফিতা কেটে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন এ শো-রুমের উদ্বোধন করা হয়। এর পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শো-রুমটির উদ্বোধন উপলক্ষ্যে জাকিয়া রিফ্রিজারেটরের পক্ষ থেকে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়, রনক পাথরের নাকফুল উপহার, স্ক্র্যাচ কার্ডে নগদ মূল্য ছাড়সহ প্রোডাক্ট এক্সচেঞ্জের অফার। এ অফার চলবে পুরো মার্চ মাস ব্যাপী।
দেওভোগ মাদ্রাসা অটোস্ট্যান্ড ও পুল সংলগ্ন স্থানে এ উদ্বোধনী অনুষ্ঠানে ‘জাকিয়া রিফ্রিজারেটরের’ স্বত্ত্বাধিকারী মো: জাহাঙ্গীর হোসেনের পরিচলানায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল খালেক, হাফেজ মো. মোতালেব, হাজী আনিসুর রহমান শিকদার, মুরাদ হোসেন, ভুইয়া বাবুল, মো. কানন, আহাম্মদ হোসেন, জাকির হোসেন রতনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় শো-রুমের কর্ণধার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ওয়ালটন পরিবার সর্বাত্মকভাবে চেষ্টা করছে ক্রেতা-ভোক্তাদের রুচি, পছন্দ এবং চাহিদা অনুযায়ী টেকসই অথচ মূল্য সাশ্রয়ী ওয়ালটন পণ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় দেওভোগ মাদ্রাসা পুল সংলগ্ন এ শো-রুম উদ্বোধন করা হয়েছে। এই শো-রুম ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে সাড়া জাগিয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD