শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

কূটনীতিকরা কোড অব কন্ডাক্ট মানছেনা: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ নারায়ণগঞ্জঃ- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তাদের (কূটনীতিকরা) নিজেদের কাজ বাদ দিয়ে আমাদের ডমেস্টিক ইস্যুতে (সিটি করপোরেশন নির্বাচন) নাক গলাচ্ছে। এটা উচিত নয়। কূটনীতিকরা কোড অব কন্ডাক্ট মেনে কাজ করবেন বলে আশা করি। তবে যারা কোড অব কান্ডাক্ট মানবেন না তাদের বলবো দেশ থেকে চলে যান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কূটনীতিকরা বৃটিশ হাইকমিশনে মিলিত হয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মন্ত্রী বলেন, সিটি নির্বাচন নির্বাচন অত্যন্ত স্বচ্ছ হবে।

এদিকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আশা ব্যক্ত করে মার্কিন দূতাবাস।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD