মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

সংবাদ নারায়ণগঞ্জ:- কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এতে রাস্তা অবরোধ করে, সড়কে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি ও আশপাশের বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী হিংসাত্মকমূলক কটূক্তি করেছেন দাবি করে, তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

কোটা সংস্কারের দাবি ও হামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক বন্ধ করে দিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা।

অন্যদিকে মিরপুর বিইউবিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করেছেন আশপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ শুরু করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা। এর ফলে পল্টন, কাকরাইল ও আশপাশের এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD