বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ করলো বৃদ্ধ

সংবাদ নারায়ণগঞ্জ:- লক্ষ্মীপুরের রায়পুরে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী আব্দুল কাদের নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে।

(২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে তাকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, গত সোমবার বিকেলে চকলেট, বিস্কুটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে তার শিশু কন্যাকে রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানের ভেতরে নিয়ে যায়। পরে তার মেয়েকে ধর্ষণ করেন বৃদ্ধ আব্দুল কাদের। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। শেষে ঘরে ফিরে গেলে রক্তাক্ত অবস্থায় শিশুটির পরিবার তাকে দেখতে পায়। এ সময় মাকে সব কথা বলে দেয় সে।

পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, এ ঘটনায় শিশুটির মা সোমবার রাতে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আব্দুল কাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD