বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া 

চাষাঢ়ায় ট্রাকের চাপায় বাবা-মেয়ে নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:-  চাষাড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।

(১০ ডিসেম্বর) শুক্রবারে দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৪০ বছর বয়সী আলতাব হোসেন ও তার ২০ বছর বয়সী মেয়ে বেলী আক্তার। তাদের বাড়ি সোনারগাঁয়ের শম্ভুপুরা এলাকায়।

স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ৩ ডিসেম্বর আমেরিকা থেকে ফিরে চাষাড়ায় খালার বাসায় ছিলেন বেলী। একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য তাকে খালার বাসা থেকে নিয়ে আসতে যান বাবা আলতাব হোসেন। বাবা-মেয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে বাবা-মেয়ে রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা আটকে দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ট্রাকের চাকার নিচ থেকে বাবার ও সড়কের পাশ থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD