শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত ৩

সংবাদ নারায়ণগঞ্জ:- কুমিল্লার ময়নামতিতে ট্রাকের ধাক্কায় অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

(১১ সেপ্টেম্বর)  শনিবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়নামতির কালাকচুয়া এলাকার অটোচালক ইসমাইল হোসেন ও যাত্রী মৌলভীবাজারের জুরির আবদুল আহাদ।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, অটোরিকশাটি রাস্তার পাশের একটি আসবাবপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোচালক ও যাত্রীরা ছিটকে পড়লে একজনকে চাপা দিয়ে ট্রাকটিও উল্টে আসবাবপত্রের দোকানে পড়ে। পরে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। এরপর ট্রাকচালক ও হেলপারকে আটকে রেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD