শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

ত্বকী হত্যাকাণ্ডে আরও এক আসামি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে আলোচিত স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজ (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহরের চাষাঢ়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পারভেজ নারায়ণগঞ্জ সদরের আলী হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সনদ বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুরুতে ত্বকী হত্যাকাণ্ডের ঘটনা নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও পরে উচ্চ আদালতের নির্দেশে তদন্ত র‌্যাব-১১ এর কাছে অর্পণ করা হয়। ত্বকী হত্যা মামলায় সম্পৃক্ততা থাকায় পারভেজকে গ্রেফতার করা হয়েছে। আজ আসামিকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এরআগে গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ত্বকী হত্যাকাণ্ডে জড়িত সাফায়েত হোসেন শিপন ও কালীরবাজার এলাকা থেকে মামুন মিয়া এবং ৯ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেফতার করে র‌্যাব-১১। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয় মামলার আরেক আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে।

২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী (১৭)। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD