শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার 

‎সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়নগঞ্জ ৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী সালাউদ্দিন খোকা মোল্লা বলেন,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের অনুপ্রেরণায় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করছি। তাই আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সদর পজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় এসব কথা বলেন তিনি।‎

‎তিনি বলেন, নেতাকর্মী ও এলাকাবাসীর দাবির জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি জনগণের প্রার্থী। আল্লাহর রহমতে যদি আমি নির্বাচিত হই, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়ন সাধন করব।

‎খোকা মোল্লা আরো বলেন, অনেকেই হাসপাতাল নির্মাণের জন্য বলেছে অথচ আমার পিতা আওলাদ হোসেন মোল্লা ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত ছিলেন। নন্দলাপুর এলাকায় অনেক আগেই হাসপাতালের জন্য জমি দান করেছেন। আমাদের এলাকায় আমি কমপক্ষে ১৫টি স্কুলের সাথে জড়িত। আমাদের ব্যবস্থাপনায় হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় আনোয়ারা এমদাদুল উলুম মাদ্রাসা, দের বিগার জমির উপর মসজিদ নির্মাণ অনেক সেবামূলক প্রতিষ্ঠান আমাদের ব্যবস্থাপনায় এখনো চলছে। ১৯৮৮ ১৯৯৮, ২০০৪ এই এলাকায় ব্যাপক বন্যা হয়েছিল। সেই বন্যার সময় আমি ব্যাপক কর্মকারের সাথে জড়িত ছিলাম। তখন পানি নিষ্কাশনের জন্য হাই পাওয়ারের মোটর নিজ উদ্যোগে বসিয়েছিলাম। এটি উদ্বোধন করেছিলেন তারেক রহমান।

‎প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তারা শুধু নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণ নতুনত্ব চায় তাই সবাইকে নাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD