শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

নাস্তা খাওয়ানোর কথা বলে নাতিকে নিয়ে হত্যা করল নানা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর হত্যার অভিযোগে শনিবার বিকেলে মোশারফ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

মোশারফ মিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। তিনি ওই শিশুর দূরসম্পর্কের নানা হন।

মৃতের মা জানান, দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় মোশারফ মিয়ার বাড়িতে আসা যাওয়া ছিলো। শুক্রবার সকাল ৬টার দিকে শিশুটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মোশারফ। পরে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করা হয়। এ সময় মোশারফের মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে মোশারফকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অভিযোগের পর মোশারফকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাঙ্গীর এলাকার বালির মাঠের কাশবন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD