মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মোকাররমের দোয়া বন্দরে ছিনতাইয়ের সময় পাঁচজন গ্রেফতার

না.গঞ্জে দিনভর বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীদের

সংবাদ নারায়ণগঞ্জ:- শিক্ষার্থীদের শান্তিপূর্ন কোটা আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে এবং ৯দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে চাষাঢ়ায় জড়ো হতে শুরু করে।

পরে সারা দিনে একাধীকবার মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিক্ষার্থীরা। দুপুর দিকে কিছুটা বৃষ্টি পরলেও সেটি উপেক্ষা করেই বিক্ষোভ চালিয়ে যায় শিক্ষার্থীরা।

এদিকে, সারা দিন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। বিকেল ৬টায় এই রিপোর্ট লেখার সময় বিক্ষোভ কর্মসূচি আজকে পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, চাষাঢ়া পুরোটাই বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ন্ত্রেনে থাকার কারণে যান চলাচল অনেকটাই থমকে যায়। অনেকে তাই বিকল্প বিভিন্ন রাস্তা দিয়ে নিজ গন্তব্যে গিয়েছেন।

এদিকে, সারাদিন চলা শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে কোন রকমের বাধা দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD