শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সংবাদ নারায়ণগঞ্জ:- ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। তাইজুল ইসলামের জাদুকরি বোলিংয়ে সিলেট টেস্টে বড় জয় পেলো টাইগাররা। নিউজিল্যান্ডকে হারালো ১৫০ রানে। টাইগারদের দেয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সিলেট টেস্টের পঞ্চম দিনে ১৮১ রানে অলআউট হলো নিউজিল্যান্ড। কিউইদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন তাইজুল ইসলাম। সব মিলিয়ে এই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন টাইগার স্পিনার।

ঐতিহাসিক এই জয়ে দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩১০ রান তোলে টাইগাররা। জবাবে ৩১৭ রান করে নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা এবার থামে ৩৩৮ রানে। এতে কিউইদের টার্গেট হয় ৩৩২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩১০ ও ৩৩৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৩১৭ রান করেছিল কিউইরা। জয়ের জন্য ৩৩২ রানের লক্ষ্যে নেমে ১৮১ রানে গুটিয়ে গেছে কিউইরা। চায়ের রাজ্যে সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের জয় ১৫০ রানে।

সিলেটকে বলা হয় বাংলাদেশের লাকি ভেন্যু। যেখানে সোধিকে আউট করার মাধ্যমে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের স্মরণীয় এক জয় নিশ্চিত করেন তাইজুল। সাকিব-তামিম না থাকায় খর্বশক্তির দল নিয়ে নিউজিল্যান্ডকে টেস্ট হারানো নিঃসন্দেহে গর্বের বিষয়। আরো বড় বিষয়, জয় দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা শুরু করল টাইগাররা।

এ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। যার শুরুটা হয়েছিল টস জিতে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং নেয়ার মাধ্যমে। মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের ইনিংসে ভর করে ৩১০ রান করে বাংলাদেশ। যেখানে বাকি প্রায় সবারই ব্যাট হাতে ছিল কাছাকাছি অবদান। এ ইনিংসে গ্লেন ফিলিপসের ক্যারিয়ারসেরা ৪ উইকেটের বোলিংয়ে বাংলাদেশের সংগ্রহ আরো বড় হয়নি।

জবাবে প্রথম ইনিংসে ৭ রানের লিড নেয় নিউজিল্যান্ড। দলের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন এখানে সামনে থেকে নেতৃত্ব দেন, খেলেন ১০৪ রানের অনবদ্য এক ইনিংস। ৪ উইকেট নিয়ে এই ইনিংসে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। তবে গুরুত্বপূর্ণ সময়ে তিনবার ব্রেক থ্রু এনে দেওয়া মুমিনুল ইসলামের বোলিংকে খাটো করে দেখার কোনো উপায় নেই।

নিজেদের দ্বিতীয় ইনিংসে আরো গোছালো বাংলাদেশ। যেখানে ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলেন শান্ত। মুশফিকুর রহিম করেন ৬৭ রান। শেষদিকে ৫০ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। তাদের এমন দায়িত্বশীল ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আসে জয়ের ভিত। যেখানে কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিতে পারেন আজাজ প্যাটেল।

চতুর্থ ইনিংসে তিন শতাধিক রান তাড়া করা যেকোনো পিচেই কঠিন। চতুর্থ দিনে নিউজিল্যান্ডের ৭ উইকেট তুলে নিয়ে সেই কাজ আরো কঠিন করে দেন টাইগার বোলাররা। বল হাতে এই ইনিংসে নায়ক তাইজুল ইসলাম, যিনি শিকার করেছেন ৬ উইকেট। কিউইদের হয়ে লড়াই চালিয়ে যাওয়া ড্যারিল মিচেল খেলেছেন সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস।

ক্রিকেটাররা দেখিয়ে দিলেন, সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে টেস্টেও সেরা সাফল্য আনতে পারেন তারা। বিসিবি এবার এই ফরম্যাটকে নিয়ে আরেকটু বেশি সিরিয়াস হবে কী? দেশের ক্রিকেটের স্বার্থেই যে এটা বড্ড প্রয়োজন!

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD