বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ভাঙ্গারী ব্যবসার আড়ালে গড়ে উঠেছে চোর চক্র। থানা পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের ম্যানেজ করেই, ভাঙ্গারী দোকানের অন্তরালে রাতভর চলে চুরি, ছিনতাই, ডাকাতি।
দিনের বেলায় ভাঙ্গারী দোকানের অন্তরালে চলে ভয়ানক তিন তাশের জুয়া। ভাঙ্গারী ব্যবসায়ী আয়েত আলী নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি চোর সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন চলন্ত ট্রাক থেকে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে।
পাগলা মেরী এন্ডারসনের সামনে দীর্ঘদিন ধরে ভাঙ্গারী দোকানের অজুহাতে আয়েত আলীর পালিত
চোর, ডাকাত দিয়ে ভাঙ্গারী মালের পরিবর্তে মালবাহী চলন্ত ট্রাক থেকে তেড়ফাল কেটে বিভিন্ন দামী মালামাল চুরি, ডাকাতি করায় বলেও জানাযায়।
আলীগঞ্জ থেকে পাগলা তালতলা এলাকায় গড়ে উঠেছে ভাঙ্গারী ব্যবসাকে কেন্দ্র করে কয়েকটি বিশাল অপরাধ চক্র। অল্পতেই বেশি লাভের আশায় ভাঙ্গারী ব্যবসায়ীরা সেইসব অপরাধ চক্র গড়ে তুলেছেন।
সেই অপরাধ চক্র নিয়ন্ত্রণে রয়েছে, আয়েত আলী, কাল্লু ওরফে ভোলাইয়া কাল্লু, আলী, পাগলা তালতলা এলাকায় নজরুল ইসলাম, সুমন, কাল্লু, তাদের নামেই শুধু ভাঙ্গারী ব্যবসা, রাতভর চলে চুরি ছিনতাই আর ডাকাতি ও মাদক।
স্থানীয় বাসিন্দা জানান, রাতের আঁধারে আমার নির্মাণাধীন বাড়ির গেইট চুরি হয়ে যায়। সকালে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে, পাগলা মেরী এন্ডারসনের সামনে আয়েত আলীর ভাঙ্গারীর দোকানে গিয়ে দেখি সেই চুরি যাওয়া আমার বাড়ির গেইট।
প্রতিদিন একেকজন চোরকে সন্ধ্যায় এক পুরিয়া করে হেরোইন সেবনের জন্য দিতে হয় ভাঙ্গারী
ব্যবসায়ীদের। তারপর সারারাত চুরি, ছিনতাই, ডাকাতি করতে পারে তারা।
এই চোরেরা ট্রাক থেকে শুধু নয়, বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর রেললাইন স্থাপন করা দামী মালামালও তাদের ভাঙ্গারী দোকানে পাওয়া যায়। এইসব ভাঙ্গারী দোকান নামে মাত্র। তাদের তিন তাশের জুয়ার খপ্পরে পরে প্রতিদিন নিরীহ মানুষগুলোর হাহাকার যেন আল্লাহর আরশে পৌছায়। এ বিষয়ে আমরা স্থানীয় বাসিন্দারা
এদিকে রাস্তায় চলন্ত ট্রাক থেকে মালামাল চুরির বিষয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা। সংগঠনের সাধারণ সম্পাদক জজ মিয়া বলেন, আমাদের সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশকে বিষয়টি অবগত করেছি। আমরা অতি শীঘ্রই এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। পাশাপাশি আমরা ফতুল্লা থানার ওসি সাথে বিষয়টি নিয়ে কথা বলবো। যাতে করে রাস্তায় চলন্ত ট্রেন থেকে মালামাল চুরি বন্ধ হয়। তাই এই চোরদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এসপির হস্তক্ষেপ কামনা করছি।