শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

পুকুর থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- খানপুরে বউবাজার থেকে সিফাত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিফাত শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংলগ্ন এলাকার দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের ছেলে। এ বছর নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি।

সেই সঙ্গে ১ সেপ্টেম্বর থেকে সিফাত সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি এমব্রয়ডারি কারখানায় নাইট শিফটে কাজে যোগ দেন।

নিহতের বাবা সোহেল মল্লিক বলেন, সোমবার রাতে কারখানায় কাজ করার জন্য বাসা থেকে বের হয় সিফাত। মঙ্গলবার সারাদিনেও বাসায় না আসায় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুকুরে মরদেহ ভাসতে থাকার খবর পাওয়া যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD