শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

পেঁয়াজ আমদানি হলেই দাম কমবে, বাণিজ্যমন্ত্রী

সংবাদ নারায়ণগঞ্জ:- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি কোনো সমস্যা নয়। সমস্যা হলো- আইপি না দেওয়া। আমদানির অনুমতি নেয়ার পর আইপি ভারত থেকে আসে। সম্প্রতি আমরা ভারত থেকে টাকা ও রুপিতে আমদানি করছি। তাই ডলারের দামের সঙ্গে আমাদের আমদানিতে সমস্যা নেই।

(২১ যে) রোববার রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার এবং সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, পেঁয়াজ আমদানি হলেই দাম কমে যাবে। এখন বেশি দাম পাওয়ার জন্য অনেকেই রেখে দিয়েছেন। আমাদের ১০০ ভাগ পেঁয়াজ মজুত রেখেছি। এরপরও দাম যথেষ্ট বেড়েছে। আইপি (ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি) অনুমতি পেলেই দাম কমে যাবে।

তিনি আরো বলেন, ঈদুল আজহা সামনে রেখে বাজার মনিটরিংয়ের বিষয়ে সব মন্ত্রণালয় তৎপর রয়েছে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আবার বৈঠক হবে।

টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে চিনির দাম বাড়ানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সবাইকে সমন্বয় করেই বাজার ব্যবস্থা মনিটরিং করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD