মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রবিন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে থেকে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে।
ফতুল্লা মডেল থানায় মাদকের একাধিক মামলা থাকলেও রবিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাপা শৈলকুড়া পাঁচতলা এলাকার আক্তার হোসেনের ছেলে রবিন সরাসরি কক্সবাজার থেকে ইয়াবা আমদানি করে ফতুল্লায় সরবরাহ করেন।
এরপর নিজের লোকের মাধ্যমে ফতুল্লা ও তার পাশের বিভিন্ন এলাকায় পাইকারি মাদক বিতরণ করে থাকে।
এভাবে সে ফতুল্লার বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। এখন মাদকের ডিলার হিসেবে পরিচিতি লাভ করেছে শীর্ষ মাদক ব্যবসায়ী রবিন।
প্রশাসনের হাতে গ্রেপ্তারের পর জামিনে বের হয়েও আবারও তার পুরনো ব্যবসায় চালিয়ে আসছে। রবিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মাজহাব মামলা চলমান রয়েছে বলে জানা যায়।
জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে আবারও পুরনো ব্যবসায় ফিরে যায়। বর্তমানে বিএনপি’র রাজনৈতিক আশ্রয়ে থেকে মাদক কারবার চালাচ্ছে সে।
গত বছর সরকারের পতনের পর কিছুদিন গা ঢাকা দিলেও চলতি বছরের শুরুতে আবার এলাকায় ফিরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ শুরু করেছে।
এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে দাপা কাজী বাড়ি এলাকার আরেক মাদক সম্রাজ্ঞী সোনিয়া ওরফে সনি সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই জন আহত হয়।
অভিযোগ রয়েছে, ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র নেতা তার নিকট আত্মীয়র ছত্রচ্ছায়া রবিন তার মাদক সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে।
এখনো কে বা কারা রবিনকে শেল্টার দিচ্ছে, তা খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রবিনকে গ্রেপ্তারে জেলা পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী বলছে, রবিনকে শুধু গ্রেপ্তার করলেই হবে না, কে তাকে আশ্রয় দিচ্ছে এবং মাদক সিন্ডিকেটের পেছনে কারা জড়িত—তা বের করতে হবে।