বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

ফতুল্লায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় সহপাঠীদের ছুরিকাঘাতে ধ্রুব নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

(১৭ মে) মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ১৫ বছর বয়সী ধ্রুব ফতুল্লার ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্রুব, ইয়াসিন, পিয়াস, রিপন, অন্তরসহ কয়েকজন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা এক সঙ্গে চলাফেরা করেন। স্কুল ছুটির পর প্রত্যেকেই স্কুলের সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন। এতে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

ইয়াসিন জানান, তাকেসহ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ধ্রুবকে ডেকে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যান পিয়াস। এরপর ধ্রুবকে ছুরিকাঘাত করেন পিয়াস। এছাড়া অন্যরা মারধর করেন।

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ধ্রুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD