মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ :- বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শিয়াচর তক্কার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফতুল্লা থানা শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও জনসাধারণের মাঝে ফিরে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য দোয়া করা হয়।
নারায়নগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক মাজহারুল আলম মিথুন, কোষাধক্ষ্য নজরুল ইসলাম মাদবর,
শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আহম্মেদ, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ মামুন, ফতুল্লা থানা ওলামা দলের আহবায়ক জিলানী ফকির, আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মান্নান মুন্সি,সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল জলিল শিকদার, মোঃ আওলাদ হোসেন, সঞ্চলনায় ছিলেন ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ, সার্বিক তত্বাবধানে জাতীয়তাবাদী শ্রমিক দল ফতুল্লা থানা শিল্পাঞ্চলিক কমিটি।