বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত

সংবাদ নারায়ণগঞ্জ:-ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে মাদক কারবারিরা।

 

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাতটার দিকে পাগলা শাহীবাজার আকন গলি এলাকায় এ ঘটনা ঘটে।

 

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হন পাগলা শাহীবাজার আকন গলি এলাকার মৃত শেখ মইনুদ্দিন মাস্টারের ছেলে যুবলীগ নেতা মোঃ মাহবুব।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় রাজ্জাক, সেন্টু, সোর্স শান্ত, হৃদয়, ইমরান ও সানজিদার নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

আহত মাহবুব জানান, শাহীবাজার আকন গলি সামনে দাঁড়িয়ে এলাকায় চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক, সেন্টু, সোর্স শান্ত, হৃদয়, ইমরান ও সানজিদাসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন সময় এলাকার মুরুব্বীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বাধা দিলে এলাকার মুরুব্বীদের হুমকি ধুমকি প্রদান করে মাদক ব্যবসায়ীরা। এ বিষয়টি আমাকে জানালে আমি তাদেরকে মাদক বিক্রি বাধা দিলে আমাকে গালাগালি করে চলে যায়।

 

পুনরায় আবার তারা এলাকায় মাদক বিক্রি শুরু করলে আমি তাদেরকে বাধা দিলে এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্জাক ও তার ছেলে লোকজন নিয়ে আমার অফিসে ঢুকে বেধড়ক মারধর সহ আমার যুবলীগের অফিস ভাংচুর করে। পরে আহত অবস্থায় আমাকে কয়েকজন এসে উদ্ধার করে।

 

স্থানীয় বাসিন্দা তৌহিদুর রহমান বলেন, মাদক ব্যবসা চলে দীর্ঘদিন ধরে। প্রশাসন নিয়মিত এখানে অভিযান পরিচালনা করে। মাদক কারবারিদের আটকও করে। একজন আটক হলে তার পরিবর্তে আরেকজন দাঁড়িয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যারা যুবলীগের নেতা মাহবুবকে পিটিয়ে আহত করেছে তারা। এলাকার প্রভাবশালী কিছু লোকের নিয়ন্ত্রণে মাদক ব্যবসা পরিচালনা করছে এসব মাদক ব্যবসায়ীরা।

 

শাহীবাজার আকন গলি এলাকাটি মাদকমুক্ত করতে হলে প্রশাসন, পুলিশ, সাংবাদিকসহ সবাইকে একজোটে কাজ করতে হবে।

 

এ বিষয়ে ফতুলা মডেল থানার ওসি নূরে আজম মিয়া জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে। দ্রুতই আইনগত ব্যবস্থা

নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD