শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী লাকি সহ গ্রেফতার ২

ফতুল্লা থানার শির্ষস্থানীয় দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার শিবু মার্কেট এলাকার আবুলের ভাড়াটিয়া মৃত সদজ্জা মিয়ার স্ত্রী শাহানাজ বেগম ওরফে চাচি(৫০) ও শারজাহান রোলিং মিলস এলাকার ফাহিমের স্ত্রী মাদক সম্রাজ্ঞী লাকি আক্তার শিরিন(৪৫)।
রোববার(২০জুন) সকালে তাদেরকে ফতুল্লা মডেল থানার চাঁনমারী বস্তি এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে এক কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে নয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল থানাধীন চাঁনমারী বস্তিস্থ আমির হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ফতুল্লা থানার শির্ষস্থানীয় দুই নারী মাদক ব্যবসায়ী শাহানাজ বেগম ওরফে চাচি ও লাকি আক্তার শিরিনকে গ্রেফতার করে।এ সময় তাদের নিকট থেকে এক কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (আইনের ৩৬ (১) এর ১৯(ক) ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়,গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে অর্ধ ডজনেরও বেশী মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD