শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

ফতুল্লার যুবক নিহতের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ্য করে মামলা

নিজস্ব প্রতিবেদক:- ফতুল্লার হাজিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত যুবক হৃদয়ের(২৫) লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বড় ভাই রনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছন।নিহত হৃদয় ফতুল্লার হাজীগঞ্জ উচাবাড়ি এলাকার খোকন মিয়া ও সালমা বেগমের দ্বিতীয় ছেলে।

২১ জুন সোমবার নিহতের ভাই রনি বাদী হয়ে ফতুল্লার পশ্চিম হাজীগঞ্জ বন্যাপাড়া সুমনের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল করিমের ভাড়াটিয়া পারভেজ ওরফে জামাই পারভেজ(২৫),একই থানার পশ্চিম হাজীগঞ্জের ওয়াপদার পুলের প্রাইমারী স্কুল সংলগ্ন উচা বাড়ীরনমৃত রমজান আলীর পুত্র সেকান্দার(৪০), একই এলাকার মৃত আব্দুল আলীমের পুত্র মাহাবুব(৩৫),মৃত সামাদের পুত্র দুলাল(৩৫) ও মোঃ রাহাত(২৪)’র নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে ফতুল্লা মডেল থামায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী সেকান্দার কে গ্রেফতার করেছে বলে জানা যায়।

মামলায় উল্লেখ করা হয়, উল্লেখিত আসামীরে সঙ্গে হৃদয় দীর্ঘদিন চলাফেরা ও মাদক সেবন করে আসছে। এতে মাদক নিয়ে বিরোধের জের ধরেই পরিকল্পিত ভাবে হত্যা করে হত্যার রহস্য গোপন করতে হাজীগঞ্জ স্কুল মাঠে বৃষ্টির পানিতে লাশ ফেলে রাখে।
উল্লেখ্য,গত রোববার বিকেলে ফতুল্লার হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে একটি ভবনের সামনে মাথায় আঘাত করে ও পিটিয়ে হত্যা করে হৃদয়ের মরা দেহ বৃষ্টির পানিতে ফেলে রাখা হয়।
নিহতের মা সালমা বেগম জানান,তার ৪ ছেলে এক মেয়ের মধ্যে হৃদয় দ্বিতীয়। সে বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতো। স্থানীয় কিছু মাদকাসক্ত বন্ধুদের সাথে চলাফেলা করতো। এতে হৃদয়ও মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে অনেক বার নিষেধ করার পরও মাদকাসক্ত বন্ধুদের সঙ্গেই চলাফেলা করত হৃদয়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান,মামলা গ্রহন করা হয়েছে।মামলায় এজাহারভুক্ত আসামী সেকান্দার কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সেকান্দারকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।অপর আসামীদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD