মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মোকাররমের দোয়া বন্দরে ছিনতাইয়ের সময় পাঁচজন গ্রেফতার

ফতুল্লায় নকল খাদ্য উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় নকল খাদ্য উৎপাদন কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও র‌্যাব।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানার মাকিককে এক লক্ষ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এসময় অভিযানে দেখা যায়, কারখানাটি জীবন বিপন্নকারী রং এবং কেমিক্যাল মিশিয়ে বিদেশি লেভেল লাগিয়ে বিদেশি সস তৈরি করছে। এসকল সস কালীবাজার ও দিগুবাজারে সরবরাহ করা হত যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, অভিযানে নকল সস উৎপাদন ও বাজারজাতকরণ করায় কারখানার মালিক মো: ওয়াহিদকে (৪৩) নিরাপদ খাদ্য আইনে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD