শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

বন্দরে ছিনতাইয়ের সময় পাঁচজন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়নগঞ্জের বন্দরে নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে এক সিএনজি যাত্রীর কাছ থেকে নগদ অর্থ ও ব্যবসায়িক কাগজপত্র ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ভুক্তভোগী থানায় মামলা করলে বিকেলে ডিএমপির যাত্রাবাড়ী থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন শরীফ (৪০), সাদ্দাম মিজি (৩২), মো. ইয়াসিন হোসেন ওরফে রবিউল (২৫), মো. রোকন গাজী (২৫) এবং সজিব মিয়া (২৫)।

‎শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর বন্দর থানাধীন কল্যান্দী এলাকার বাসিন্দা দুলাল হোসেন (৫৩) ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে নগদ ৮৬ হাজার টাকা ও হিসাবের খাতা সংবলিত দুটি ব্যাগ নিয়ে কল্যান্দী স্ট্যান্ড থেকে ডাচ্ বাংলা ব্যাংক, বন্দর শাখায় যাওয়ার জন্য একটি সিএনজিতে ওঠেন।

‎এরপর ব্যাংকের সামনে পৌঁছেও চালক গাড়ি থামায়নি। বরং ইউটার্ন নিয়ে বন্দর বাজার এলাকায় চলে যান। যাত্রীর সন্দেহ হলে তিনি পুনরায় গাড়ি থামাতে বললেও চালক দ্রুতগতিতে সিএনজি চালাতে থাকেন।

‎এক পর্যায়ে সিএনজি চালক ও তার সহযোগীরা দুলাল হোসেনকে নেশাজাতীয় দ্রব্য ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে দিলে অচেতন করে অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৮৬ হাজার টাকা ও ব্যবসায়িক হিসাবের খাতা সংবলিত দুটি ব্যাগ তারা নিয়ে নেয়।

‎বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আমাদের ধারণা ‘শয়তানের নিঃশ্বাস’ নামক নেশাজাতীয় দ্রব্য দিয়ে যাত্রীকে অচেতন করে তারা ছিনতাই করেছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সময় ব্যবহৃত সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD