শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

বাবার লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিলেন ছেলে

সংবাদ নারায়ণগঞ্জ:- হবিগঞ্জ আধুনিক হাসপাতালে বুধবার বিকেলে বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন মারা যান। শোকে কাতর স্বজনরা নিচ্ছেন লাশ দাফনের প্রস্তুতি। এমন অবস্থায় বাবার লাশ বাড়িতে রেখে জুয়েল নামে এক শিক্ষার্থীকে চোখের জলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে বাবার লাশ দাফনে অংশ নেয় সে।

(১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাটের ইকরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

জুয়েল মিয়া উপজেলার চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় সে।

পরিবার ও স্থানীয় লোকজন জানায়, জুয়েলের পরীক্ষার আগের দিন (বুধবার) তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন মারা যান। বাবা মারা যাওয়ার পর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বাবার লাশ দাফনের প্রস্তুতি চলছিল। কিন্তু এসএসসি পরীক্ষা থাকায় বাবার লাশ উঠানে রেখে জুয়েল চলে যায় পরীক্ষা দিতে।

আজিম উদ্দিনের প্রথম জানাজা সাদ্দাম বাজার ঈদগা মাঠে সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। পরে জুয়েল পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরলে দ্বিতীয় জানাজায় অংশ নেয় সে। এ সময় এলাকার সবস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, জুয়েলের বাবার মৃত্যুর খবর আমরা বুধবার রাতেই জানতে পেরেছিলাম। সবার সঙ্গে বসে পরীক্ষ দিলে তার জন্য ভালো হবে ভেবে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে এক হাতে রুমাল দিয়ে বারবার চোখ মুছছিল আর অন্য হাতে পরীক্ষার খাতায় লিখছিল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD