বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক তোফাজ্জল হোসেন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুম্মা ফতুল্লারপিলকুনী পুলপার মুন কনভেনশন সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং পিলকুনী, পশ্চিম নন্দলালপুর, নয়মাটি জামে মসজিদ, মোল্লাবাড়ি জামে মসজিদ ও বিভিন্ন মাদ্রাসায় তার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় প্রায় সাড়ে তিন হাজার প্যাকেট তোবারক বিতরণ করা হয়।
গত ৮ ডিসেম্বর তোফাজ্জল হোসেন মোল্লা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই ছেলে-১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এছাড়াও তোফাজ্জল হোসেন মোল্লা নন্দলালপুর কবরস্থান মসজিদ কমিটির সভাপতি, আনোয়ারা ইমদাদুল উলুম মাদ্রাসার সভাপতি, হাজী আওলাদ হোসেন মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, নন্দলালপুর নতুন জামে মসজিদ সদস্য ছিলেন।