শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

মটর শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

সংবাদ নারায়ণগঞ্জঃ- সিদ্ধিরগঞ্জে শুভ (১৮) নামে এক মটর শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। (১৫ ফেব্রুয়ারি) শনিবার রাতে নিহত শুভর মা শাহনাজ বেগম বাদি হয়ে ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় শুভর মা শাহনাজ বেগম বাদি হয়ে মাদক ব্যবসায়ী আনিস (১৯)কে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হল- জনি (২৮), বিথি আক্তার (২৫), সজিব (১৯), টিটু (২৬) অনিক (১৯), হাসু বেগম (৪০) নজরুল (৪৮), সাকিল (২০) শান্ত (২৩), হৃদয় (১৯), রবিন (১৯), মারিয়া (২০), আতিক (২৫)। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ীর পিছনে গলির রাস্তায় জনি ও আনিসসহ কয়েকজন শুভ নামে এক মটর শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। কিছু দিন পূর্বে জনির শ্যালক আনিসকে মটর শ্রমিক শুভ পুলিশে ধরিয়ে দিয়েছে সন্দেহে তারা তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায় শুভ।

এদিকে শুভ হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শুভর মটর শ্রমিক সহকর্মী ও এলাকাবাসী। রবিবার বেলা ৩টায় শিমরাইলের সাজেদা ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নিয়ে শিমরাইল উত্তর পাড়া, বৌ-বাজার এলাকা হয়ে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সামনে প্রদক্ষিণ করে শিমরাইল ইউটার্ণ এলাকায় শেষ করে। এসময় তারা শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার ওসি (সার্বিক) কামরুল ফারুক জানান, মটর মেকানিক শুভ হত্যাকান্ডের ঘটনায় ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অনিক (১৯), মারিয়া (২০) ও তার স্বামী আতিক (২৫)-কে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতেই গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুব দ্রুতই আমরা আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD