শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

রাতে তরুনীর বিয়ে, সকালে ধর্ষণের শিকার তরুণী, ভেঙে গেল বিয়ে

সংবাদ নারায়ণগঞ্জ:- রাতে বিয়ে কনের বিয়ে। আয়োজনে ছিল ধুমধাম করে। কিন্তু বিয়ের দিনে (১৯ সেপ্টেম্বর) সকালে ধর্ষণের শিকার হন কনে।

বিষয়টি শুরুতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কনের পরিবার। পরে রাতে জানাজানি হলে বিয়ে ভেঙে যায় তরুণীর।

এ ঘটনার ভুক্তভোগীর মা রোববার দুপুরে থানায় ধর্ষণের মামলা করেন। ওই দিনই ধর্ষণের অভিযোগে আব্দুর রহমানকে গ্রেফতার  করে পুলিশ। এদিকে ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, আব্দুর রহমান বাবলু শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী তরুণীকে রান্না করে দেওয়ার জন্য তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এসে বাবলুকে আটক করে। তবে রাতেই ওই তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল বলে সারাদিন বিষয়টি চেপে রাখার চেষ্টা করেন কনের পরিবার। কিন্তু বিষয়টি রাতে জানাজানি হলে বিয়ে ভেঙে যায়।

ভুক্তভোগীর দাদা বলেন, শনিবার রাতে তার নাতনীর বিয়ে হওয়ার কথা ছিল একই গ্রামের রবিউলের সাথে। কিন্তু সকালে ধর্ষণের ঘটনা প্রকাশ হওয়ায় বিয়ে ভেঙ্গে গেছে।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গ্রামবাসী ধর্ষককে আটক করলে সে ধর্ষণের কথা স্বীকার করে। পরে সে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার সকালে পুলিশ বাবলুকে গ্রেফতার করে।

পার্বতীপুর থানার ওসি ইমাম জাফর বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD