শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

শাশুড়িকে একা পেয়ে জাপ্টে ধরল জামাই

সংবাদ নারায়ণগঞ্জ:-  নওগাঁর নিয়ামতপুরে জামাইয়ের বিরুদ্ধে চাচি শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নিজেই।

কয়েকদিন আগে ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামে। অভিযুক্ত ৩৫ বছর বয়সী যুবকের নাম মুকুল হোসেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার বংপুর গ্রামের শুকুর আলীর ছেলে। তার শ্বশুরবাড়ি মহিষকুড়ি গ্রামে।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ঘটনার দিন সন্ধ্যার দিকে আমাকে ফোন করেন ভাতিজি জামাই। বাড়িতে কে কে আছেন জানতে চান তিনি। সরল মনে আমিও জামাইকে বলি- ‘কেউ নেই এখন, আমি একাই আছি’। কিছুক্ষণ পর জামাই এসে ১০০ টাকা চান। টাকা নিতে ঘরে গেলে পেছন থেকে তিনি আমাকে জাপটে ধরেন। এমন সময় আমার স্বামী এসে জামাইকে হাতেনাতে ধরে ফেলেন।

ভুক্তভোগীর স্বামী বলেন, বাড়ি এসে দেখি আমার স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি করছেন জামাই। ভাতিজি জামাইকে হাতেনাতে ধরে বিষয়টি আমার ভাইসহ প্রতিবেশীদের জানাই। সুষ্ঠু বিচার করে দেবেন বলে জামাইকে নিজ বাড়ি নিয়ে যান আমার ভাই। কয়েকদিন পার হলেও বিচার না করায় থানায় মামলা করেন আমার স্ত্রী।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় মুকুল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD