শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

শাহরুখ খানের বোন নূর জাহান আর নেই

সংবাদ নারায়ণগঞ্জঃ- বলিউড বাদশাহ শাহরুখ খানের বোন নূর জাহান আর নেই। পাকিস্তানের পেশোয়ারে বাস করতেন তিনি। সম্প্রতি সেখানেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নূর জাহান শাহরুখের চাচাতো বোন।

নূর জাহানের স্বামী আসিফ বোরহান জানান, অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। শাহরুখ খানের বাবার ভাইয়ের মেয়ে নূর জাহান।

পাকিস্তানের জেলা ও শহরের কাউন্সিলর নির্বাচনেও নির্বাচিত হয়েছেন তিনি। সব মিলিয়ে নূর রাজনৈতিকভাবে ভীষণ সক্রিয় ছিলেন। এমন কী ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিকে ৭৭ আসন থেকে তিনি মনোনয়ন নিয়েছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহারও করেন।

শাহরুখ খানকে ভীষণ ভালোবাসতেন নূর জাহান। টেলিফোনে তাদের যোগাযোগও ছিল। ১৯৯৭ ও ২০১১ সালে দু’বার শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতে আসেন নূর। প্রথমবার তার স্বামী সঙ্গে এসেছিলেন। পরেরবার একাই এসেছিলেন।

এই বোনের জন্য অবশ্য বেশ কয়েকবার তোপের মুখে পড়েছিলেন শাহরুখ। নূরের পাকিস্তান পার্লামেন্টের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন শাহরুখ খানকে। তবে তখন এসব সমালোচনার বিরোধিতা করেছেন অনেকেই।

জানা গেছে, দেশভাগের পর শাহরুখের পরিবার ও তার চাচা (নূরজাহানের বাবার পরিবার) পাকিস্তানের বাসিন্দা হন। এর আগে ভারতেই থাকতে তারা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD