বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

শ্রমিকের অধিকার আদায়ে প্রয়োজনে থানা ঘেরাও করা হবে, শ্রমিক নেতা সেন্টু

সংবাদ নারায়ণগঞ্জ:-৯ম দিনে গড়িয়েছে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিকদের বিক্ষোভ মিছিল।

(৩১ মে) মঙ্গলবার বিকেলে ফতুল্লা দাপায় অবস্থিত মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভ মিছিল পূর্বে পথ সভায় শ্রমিক নেতারা বলেন, আমরা এতদিন শান্তি পূর্ণ ভাবে আন্দোলন করছি। মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ মালিক এই আন্দোলনকে আমাদের দুর্বলতা মনে করেছে। এটা তাদের ভুল ধারণা। আমরা গতকালকের জন্য অপেক্ষা করছি। মালিক পক্ষকে লেবার অফিসে ডেকেছে। যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। এমনকি ফতুল্লা মডেল থানার সামনে বিক্ষোভ করে থানা ঘেরাও করতে বাধ্য হব।

নারায়ণগঞ্জ জেলা লবণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির প্রদান,

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সদস্য মোঃ বাবুল,দাপা ইদ্রাকপুর ট্রাকচালক ট্রান্সপোর্ট এজেন্সি সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, কোষাধক্ষ্য জিয়াসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD