শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

সিদ্ধিরগঞ্জে ইজিবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক ও মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারির) সকালে (নাসিক) ৮ নং ওয়ার্ডস্থ দুই নাম্বার রেল লাইনের নতুন সড়কের আর কে টেক্সটাইল গ্রুপের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটো চালকসহ উভয় গাড়ির ৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যকার একজন নারী পথচারী ব্যতিত অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জগামী একটি পিকআপ ও ব্যাটারি চালিত ইজিবাইক দুই নাম্বার আর কে টেক্সটাইল মিলের সামনের অংশে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়।

এতে ইজিবাইক চালকসহ তার অটোতে থাকা ৪ জন গার্মেন্টস কর্মী যাত্রী এবং মিনি পিকআপ ভ্যানে থাকা নির্মাণাধীন বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করা ১জনসহ মোট ছয়জন আহত হয়।

পরে স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলার খানপুর হাসপাতালে নিয়ে যায়।।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্যাটারি চালিত ইজিবাইক ও পিকাপ আটক করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD