মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মোকাররমের দোয়া বন্দরে ছিনতাইয়ের সময় পাঁচজন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:-  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

‎শনিবার (১৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টায়  ‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনে মিনিবাসটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।‎

‎সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত ১০টার দিকে চালক চিটাগাংরোড সওজ অফিসের সামনে পার্কিং করেন। শনিবার ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বাসটির সিট, গ্লাসসহ ভেতরের অংশ পুড়ে যায়। তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।‎

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD