মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃ্ত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ বিরুদ্ধে থানায় মামলা
বুধবার (২১ আগস্ট) নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৬৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন (৬২), আজমেরী ওসমান (৪৫), অয়ন ওসমান (৩৫), শাহ নিজাম (৫৬), মো. ওমর ফারুক (৪৮), হাবিবুল্লাহ হবুল (৫০), মো. সাদেক আলী (৬২), এনসিসি কাউন্সিলর শাহজালাল বাদল (৪৪), কাউন্সিলর মতিউর রহমান (মতি), স্বেচ্ছাসেবক লীগ নেতা শিব্বির আহমাদ (৪০), দেলোয়ার হোসেন সরকারের নামসহ ১২৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২০ জুলাই ১নং থেকে ৩নং আসামির নির্দেশে ডাচ বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরির সামনের রাস্তায় তার বড় ভাই মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হলে নারায়ণগঞ্জস্থ খানপুর সরকারি হাসপাতালে নেন।
পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন। অতঃপর গত ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তার অপারেশন করে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২২ জুলাই বিকালে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।