রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

সুরভী সল্ট প্লান্ট শ্রমিকদের বিক্ষোভ মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- সুরভী সল্ট আয়োডেশন প্লান্ট এর সকল শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ শ্রম আইন অনুযায়ী শ্রম অধিকার বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(২১ মে) শনিবার বিকেলে পাগলায় অবস্থিত সুরভী সল্ট ইন্ডাস্ট্রিজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল এর পূর্বে বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা লবণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেন্টু বলেন, আজ আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি কারণ শ্রমিকদের ন্যায্য পাওনা ন্যায্য মজুরী আদায়ের লক্ষ্যে। দিন দিন যে হারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে সে ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বাড়ছে না। তাই শ্রম আইন অনুযায়ী সুরভি সল্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, অর্থ সম্পাদক রুহুল আমিন প্রধান, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ওবায়েদ, টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, পাগলা শাখার সদস্য বাবুল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির, শ্রমিক নেতা ওসমান গনি, সামছুল, রব মুন্সি, হাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD