শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

সোনারগাঁয়ে আখের রস খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁওয়ে আখের রস খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়েছে।

(২৬ অক্টোবর) মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

অসুস্থরা হলেন- স্বপন চন্দ্র শীল, তার দুই ছেলে অয়নও অরিদ্র, ভাতিজি সঞ্জিতা রানী শীল ও ভায়রার ছেলে পার্থ দাস।

স্বপনের স্ত্রী রেখা রানী শীল জানান, তারা সোনারগাঁওয়ের পঞ্চমি ঘাট এলাকায় থাকেন। সোমবার স্বপন পরিবারসহ ভাতিজিকে নিয়ে বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকায় শ্বশুরবাড়িতে যান। ওইদিন সন্ধ্যায় শ্বশুরবাড়ি এলাকার সোমবারিয়া বাজার থেকে আখের রস কিনে আনেন। রাতে সেই রস ফ্রিজে রেখে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে পরিবারের কয়েকজন সেই রস খান। এরপরই পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরো জানান, রস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের মাথা ঘুরানো, বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। তখন স্বজনরা তাদের নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, স্বপনকে পাকস্থলী ওয়াশ করার পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। বাকি চারজনকে ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD