শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের থেকে ২১ হাজার ৩শ’ ৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
(১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম জেলার সিরাজ কলোনী এলাকার কবির আহম্মদের ছেলে, ছোহরা খাতুন, কক্সবাজার জেলার কুতুপালং এলাকার মৃত গোলওজানের স্ত্রী।
স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম জানান, কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গত বুধবার রাতে নারায়ণগঞ্জ এলাকায় মাদক বিক্রি করতে আসার সময় ২১ হাজার ৩শ’ ৫০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সোনারাগাঁ থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে।