শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- শিপন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ‍পলিশ।

শনিবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিপন মিয়া বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে। পেশায় তিনি গার্মেন্টস শ্রমিক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে মোবাইল ফোনে কল আসলে বাসা থেকে বের হয়ে শিপন, পরে আর বাড়িতে ফিরেনি। দুপুরে স্থানীয়রা লাশ দেখে পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠায়।

এ ব্যাপারে সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে নিহতের বাবা আব্দুল হানিফ বাদী হয়ে মামলা করবেন। মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD