শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

৯৯৯-এ কল করে শিশুকে ফিরে পেলেন মা

সংবাদ নারায়ণগঞ্জঃ- দারিদ্র্যতার মধ্যেই জন্ম হয় দুই মেয়ে শিশুর। সন্তানকে খাবার খাওয়াতে পারবেন না মা। তাই অভাবে শিশু সন্তানকে হাতছাড়া করতে হয়েছিল। কিন্তু সেই সন্তানের জন্য মায়ের মন উতলা হয়ে উঠে। তাই ৯৯৯-এ কল করে শিশুকে ফিরে পেলেন মা।

শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর থানার কম্পাউন্ডে পারভিন বেগম ও তার স্বামী মো. শামীম শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। এর আগে বন্দরের কামতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুর মা হালিমা বেগম জানান, তার স্বামীর নাম অলি উদ্দিন। তিনি একাধিক বিয়ে করেছেন। তাকে বিয়ে করার পর দুই মেয়ে সন্তানের জন্ম হয়। কিন্তু সন্তানদের ভরণপোষণ দিতে নারাজ তার স্বামী। জন্মের পর খাবার জোগাড় করতে না পেরে শিশুটিকে কামতাল এলাকার পারভিন বেগমের কাছে ২৫ দিন আগে দত্তক দিয়ে দেন তিনি। কিন্তু সন্তানের কথা ভুলতে পারেননি মা হালিমা। তিনি শিশুটিকে ফিরে পেতে ৯৯৯ এ কল দেন।

বন্দর থানার এসআই সালেকুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে ৯৯৯ থেকে কল পাই। সেই কলে অভিযোগ শুনে পেয়ে দত্তক দেয়া দেড় মাসের শিশুকে উদ্ধার করি। শুক্রবার দুপুরে শিশুটিকে তার মা হালিমা বেগমের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD