বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

দানিয়াল হত্যার মামলার আসামি অনিক প্রধান গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার চাঞ্চল্যকর আল আমিন দানিয়াল হত্যার মামলার আসামি অনিক প্রধানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার (২১ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ ও র‌্যাব-১৩’র যৌথ আভিযানে লালমনিরহাট জেলার সদরের ড্রাইভারপাড়া এলাকা থেকে অনিক প্রধানকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার অনাবিল ইমাম জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ ও র‌্যাব-১৩’র যৌথ আভিযানে লালমনিরহাটের ড্রাইভারপাড়া এলাকায় থেকে অনিক প্রধানকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রয়ে বাধা প্রদানকে কেন্দ্র করে আসামিরা আল আমিন দানিয়াল ও শুভকে নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় আক্রমণ করেন। একপর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা তাদেরকে ফেলে চলে যান। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি নিহতের মা মুক্তা বেগম ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD