বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

বন্দরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামে এক প্রবাস ফেরৎ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) সকাল ৯টায় বন্দর থানার স্বল্পেরচক এলাকার সমরক্ষেত্রস্থ জনৈক মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনাাাাায় একজনকে আটক করেছে পুলিশ । আটককৃত সবুজ পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে।

সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার কবিলের মোড় এলাকায় তার বোনের বাড়িতে বসবাস করে আসছিল। এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার পর থেকে প্রবাস ফেরৎ যুবক সামছুল হক নিখোঁজ হয়। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের আত্মীয় ও বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার বাসিন্দা ১ সন্তানের জনক সামছুল হক দীর্ঘ দিন প্রবাসে জীবন যাপন করে অসুস্থ্য জনিত কারনে গত ১ বছর পূর্বে দেশে আসে । গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে প্রবাস ফেরৎ যুবক সামছুল হকের নিকট থেকে তারই বন্ধু সবুজ মিয়া একটি মোবাইল সেট ক্রয় করে।

মোবাইল ফোনটি নষ্ট থাকার কারনে মোবাইল বিক্রেতা সামছুল হকের সাথে তারই বন্ধু মোবাইল ক্রেতা সবুরের সাথে বাকবিতন্ড পর থেকে নষ্ট মোবাইল বিক্রেতা সামছুল হক নিখোঁজ রয়। এর ধারাবাহিকতা রোববার সকালে স্থানীয় এলাকাবাসী জনৈক মুন্না মিয়ার পুকুরে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় উল্লেখিত পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে হত্যা না আত্মহত্যা কারন জানা যাবে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD