মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা

ফতুল্লায় দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে  আল্লাহ ভরসা’ নামের  দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

‎রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা পরিষদের সামনে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।

‎নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত বাসটি রাস্তার পাশে থামিয়ে রেখে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসের চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা চিৎকার করলে তারা জেগে ওঠেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি।

‎এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কারা কী উদ্দেশে বাসে আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD