বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ফতুল্লার শিয়াচর তক্কার মাঠে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার। দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সকলের কাছে বিনীতভাবে আহবান জানান, খালেদা জিয়ার আশু সুস্থতা জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য অনুরোধ জানান।
এ সময় দোয়া মাহফিলে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল নেতা মোঃ শওকত।
এ মিছিলে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতা মো: রুবেল, সাইদুর রহমান, রায়হান, রাজন, সাঈদ মিয়া, সহ আরো অনেকে।