মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা

ফতুল্লায় ৩ হাজার ৪০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ৩

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ৩ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী এবং এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (২২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী এলাকা থেকে গ্রেফতার করে।

‎এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে তিন হাজার চারশত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

‎গ্রেফতারকৃতরা হলো নারায়নগঞ্জ সদর মডেল থানার খানপুর সর্দারপাড়ার আফসার উদ্দিনের পুত্র আল আমিন(২৭),ফতুল্লা মডেল থানার পিলকুনী এলাকার সামছুল মিয়ার মেয়ে মীম (২৫) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মধ্যপাড়ার খায়রুল ইসলামের মেয়ে শারমিন আক্তার(২৪)।

‎পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে পিলকুনি এলাকায় অভিযান চালিয়ে আল আমিন, মীম ও শারমিন আক্তার কে ৩ হাজার ৪ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে ফতুল্লা পুলিশ।

‎ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,মাদক, ডেভিল হান্ট সহ নিয়মিত অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পিলকুনী এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে মাদক বিক্রি করে আসছিলো।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD