বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক:-  ‎নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল নেতা জুয়েল আরমানের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, শুধু মাঠ দখলই নয়—মেলাটি পরিচালনায় ব্যবহার করা হচ্ছে অবৈধভাবে সংযোগ নেওয়া সরকারি বিদ্যুৎ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার গুরুত্বপূর্ণ খোলা মাঠ হিসেবে পরিচিত সিয়াচর তক্কার মাঠটি সম্প্রতি প্রভাব খাটিয়ে দখলে নিয়ে সেখানে নিয়মিতভাবে সাপ্তাহিক মেলা বসানো হচ্ছে। মেলায় বিভিন্ন দোকানপাট, বিনোদনমূলক স্টল ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছে।

‎অভিযোগ রয়েছে, মেলার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগের কোনো বৈধ অনুমোদন নেই। সরাসরি সরকারি লাইনের সঙ্গে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য আর্থিক ক্ষতির কারণ হচ্ছে।

‎এলাকাবাসীর একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান,“মাঠটি আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। কিন্তু এখন এটি পুরোপুরি দখল হয়ে গেছে। প্রতি সপ্তাহে মেলা বসিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।”

‎তারা আরও জানান, মেলার আয় থেকে কারা লাভবান হচ্ছেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ চুরির বিষয়টি নিয়েও ক্ষোভ বাড়ছে।

‎এ বিষয়ে অভিযুক্ত কৃষক দল নেতা জুয়েল আরমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে আমি কিছুই জানিনা, যারা আমার নাম ব্যবহার করে তাদেরকে ধরেন।

‎এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, একটি ঐতিহাসিক মাঠ দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং সরকারি সম্পদ অবৈধভাবে ব্যবহার করা গুরুতর অপরাধ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD