রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ওসমান হাদির জানাজা সম্পন্ন, লাখো মানুষের অংশগ্রহণ

সংবাদ নারায়ণগঞ্জ :- ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।‎

‎নামাজের ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই ডা. আবু বকর সিদ্দিক। তিনি বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব।‎

‎শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।‎

‎জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। স্মরণকালের সব চেয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হল ওসমান হাদির।‎

‎এর আগে দরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নিয়ে আসেন।

‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‎এসময় বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অনংশ নেন।

‎এর আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD