মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম আহমেদ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুরে ফতুল্লা রেল স্টেশন মোড় থেকে ফতুল্লা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন গুলো একসাথে হয়ে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ফতুল্লা রেলস্টেশন মোড় শুরু করে মেইন রোড হয়ে ফতুল্লা মডেল থানা ঘুরে পুনরায় পুতুলা রেলস্টেশন মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন কালে ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম আহমেদ বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই বাংলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এর কোন সমাবেশ সেমিনার এবং মিছিল মিটিং হতে দেব না। কারন এই বাংলাদেশে শান্তি চাই কোন অশান্ত সংগঠনের এই বাংলায় ঠাই নাই।
এসময়ে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ফতুল্লা থানা শ্রমিক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীর