শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন লিপি ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন,আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা নারীবান্ধব, কতটা শিশুবান্ধব। প্রতিটা স্টেপে উনি উন্নয়ন ছড়িয়ে দিতে চাচ্ছে।

(২৯ নভেম্বর) মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জে ‘টাঙ্গাইল মডেল স্কুল ক্যাডেট একাডেমি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে লিপি ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার জন্য কতটা করেছে সেটা একবার যাচাই বাছাই করে দেখবেন। আমাদের জাতির পিতাকে যখন হত্যা করা হয় তখন আমরা স্কুলে পড়ি। এরপর থেকেই আমরা বড় হয়েছি ভুল ইতিহাস জেনে। আর দেশের এতো বাচ্চারা যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে, তারা যদি ভুল ইতিহাস জেনে বড় হয় তাহলে দেশ সঠিক ভাবে এগোতে পারবে না। ৭৫ এর পরে আমরা যারা বড় হয়েছি আমরা সঠিক ইতিহাসটা জানতে চেয়েছি বলে জানতে পেরেছি। আওয়ামী লীগ সরকার যদি ১৯৯৬ সালে ক্ষমতায় না আসতো তাহলে আমরা ভুল ইতিহাস জেনেই বড় হতাম।

তিনি আরও বলেন, অনেকসময় অভিভাবকদের একটি অভিযোগ থাকে, যে তার বাচ্চা ঠিক মতো ইংরেজিতে কথা বলতে পারছে না। ওয়েস্টার্ন কালচার শিখতে পারছে না। আমি বলতে চাই আপনারা নজর রাখুর যে আপনাদের বাচ্চা রা কি তাকওয়া সম্পর্কে বুঝতে বা জানতে পারছে কিনা। যে বাচ্চারা ঘরে এবং স্কুলে সুশিক্ষা পাবে সেই সন্তাদের বিপথে যাওয়া কঠিন। মানুষ হওয়াটাই আমাদের মুল লক্ষ্য।

তিনি বলেন, আপনারা দোয়া করবেন আমাদের প্রধানমন্ত্রীর জন্য। আল্লাহ যেনো তাকে প্রতিষ্ঠিত করে। আপনারা দোয়া করবেন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য। আপনারা দোয়া করবেন আপনাদের সংসদ সদস্যের জন্য। উনি নারায়ণগঞ্জের উন্নয়ন চান, সৃষ্টির সেবা করে শ্রষ্টাকে খুশি করতে চান।

এসময় টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমির চেয়ারম্যান মোবারক হোসেন খান কমল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ এর সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া।

আর উপস্থিত ছিলেন- স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, স্কুলের পরিচালক জাকির হোসেন, হাফিজুর রহমানসহ স্কুলেল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD