মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মোকাররমের দোয়া বন্দরে ছিনতাইয়ের সময় পাঁচজন গ্রেফতার

ফতুল্লায় আবির ফ্যাশনে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা শিবু মার্কেট কুতুবাইল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোশাক রপ্তানির মেশিনে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে ভেতরে জমে থাকা কাপড়ের ধুলোতে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার কিছু কাপড়ে আগুন লাগে এবং ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়।

তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে কোনো শ্রমিক বা মানুষ হতাহত হয়নি। আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD